Sunday, May 17, 2026

আমেরিকায় বাতিল এইচওয়ানবি ভিসা, তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে ধস

Date:

Share post:

এবছরের মতো এইচওয়ানবি ভিসা দেওয়া বাতিল করল প্রশাসন। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। একইসঙ্গে প্রশাসন জানিয়েছে, এইচ এইট, এল ওয়ান এবং জে ওয়ান ভিসা দেওয়া হবে না।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই ভারতীয় শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় মাপের পতন ঘটল৷ যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা টিসিএস এর। একইসঙ্গে শেয়ারবাজারে পতন হয়েছে উইপ্রো, ইনফোসিস এবং এইচসিএল এর। মঙ্গলবার টিসিএস-এর শেয়ার ১১.১৫ শতাংশ পড়ে যায়৷ দিনের শুরুতেই ইনফোসিস ছিল ৫ শতাংশ নেগেটিভে৷ নিফটি-তে আইটি ইনডেক্স ০.১৬ শতাংশ কমে দাঁড়ায় ১৪ হাজার ৪৪০ পয়েন্ট৷

অতিমারি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যার প্রভাব পড়তে চলেছে ২ লক্ষ মানুষের উপর। বিশেষত যারা আমেরিকায় চাকরি করার স্বপ্ন দেখেছিলেন। এই সিদ্ধান্তের জন্য বড় ধাক্কা এলো ভারতের উপর৷ কারণ ৮৫ হাজার ভিসার মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের জন্য ইস্যু করা হয়৷

প্রসঙ্গত, আমেরিকায় কাজ করার জন্য এইচওয়ানবি ভিসা দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য এই ভিসা জারি করা হয়ে থাকে। ৩ বছরের জন্য দেওয়া হয়ে থাকে যা পরে ৬ বছর পর্যন্ত অধিকতম বাড়ানো যেতে পারে। এই ভিসা শেষ হওয়ার পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়।তবে যারা ওয়ার্ক ভিসায় কাজ করছেন তাঁদের উপরে কোনও প্রভাব পড়বে না।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...