Friday, June 26, 2026

১১ ঘণ্টার দীর্ঘ বৈঠক, পূর্ব লাদাখ থেকে সরতে রাজি হলো চিন

Date:

Share post:

ভারত-চিন সেনা কর্তাদের বৈঠকে সাফল্য। পূর্ব লাদাখ থেকে সরতে রাজি হল চিন। বৈঠক শেষে চিনের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। সেনা পর্যায়ের এই বৈঠকে দুই দেশই সহমত পোষণ করে বলেছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

দীর্ঘ ১১ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। চিনের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চিনের তরফ থেকেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বজায় রাখা হবে এবং চিন ধীরে ধীরে লাদাখ থেকে সেনা সরিয়ে নেবে। এই সেনা সরানোর প্রক্রিয়া আলোচনার মাধ্যমে চলতে থাকবে। কিন্তু নো ম্যানস ল্যান্ডে পরিস্থিতি কী হবে, সে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এখনও নো ম্যানস ল্যান্ডে চিনের অস্ত্র, সেনা রয়েছে। ভারত আশা প্রকাশ করে বলেছে, আলোচনা ইতিবাচক, সামনের দিকে তাকাচ্ছে নয়াদিল্লি।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...