Monday, April 6, 2026

রেকর্ড গড়ে পেট্রোলকে ছাপিয়ে গেল ডিজেলের দাম

Date:

Share post:

পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেল। একটানা ১৮দিন বাড়ল ডিজেলের দাম। তবে ১৭ দিন পর পেট্রোলের দাম বাড়েনি। প্রতি লিটার ডিজেলের দাম ৪৮ পয়সা বেড়েছে। দিল্লিতে এদিন প্রতি লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে, পেট্রোলের দাম ৭৯ টাকা ৭৬ পয়সা।

যদিও প্রথম নয়। এর আগেও পেট্রোলের দামকে ছাপিয়ে গেছিল ডিজেলের। ২০১৮ সালের অক্টোবর মাসে ওড়িশায় প্রতি লিটার পেট্রোলের তুলনায় ডিজেল বিক্রি হয় বেশি দামে। সে সময় নবীন পট্টনায়কের রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম হয় ৮০.৬৫ টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম হয় ৮০.৭৮ টাকা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি হয়। কারণ ডিজেলের জ্বালানি উৎপাদনের খরচ অনেক বেশি। বিগত কয়েক যুগ ধরে এই দেশে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি। ডিজেল যেহেতু গণপরিবহনের জ্বালানি হাওয়ায় তুলনায় কম কর চাপানো হয়। কিন্তু সেই রেকর্ড ভাঙল বুধবার।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...