Monday, May 4, 2026

লুঠপাট থেকে দুর্নীতি, ভুল তথ্য সব কথাই বলেছি, বললেন দিলীপ

Date:

Share post:

সর্বদল সভা থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, কোভিড থেকে আমফান, সব বিষয় নিয়ে যা অভিযোগ ছিল বলেছি। আগে চিঠি দিয়ে যা বলেছি এখানেও সেটাই বলেছি। আমফানে ত্রাণ পৌঁছায়নি। বিরোধী দলের নেতাদের ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। ত্রাণের নামে লুঠপাট চলছে। মুখ্যমন্ত্রী তো আগেও বসেছিলেন কী কাজ হয়েছে মানুষ দেখেছেন। রেশন নিয়ে দুর্নীতি চলছে অথচ সরকার ব্যবস্থা নিতে পারেনি। এখন মুখ্যমন্ত্রী কাজ হবে বলছেন। কিছু সিদ্ধান্ত হয়েছে, দেখা যাক কী হয়! কেন্দ্র সহযোগিতা করছে, প্রধানমন্ত্রী এসে ত্রাণ ঘোষণা করে গিয়েছেন। ট্রেনে পরিযায়ী কত এসেছে, তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই। ভুল তথ্য। সেসব সমস্যার সমাধান করতে হবে।

Related articles

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...

EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল...

জবরদস্ত প্রচারেও হল না শেষ রক্ষা! এবারও পরাজিত বামেদের তরুণ তুর্কিরা 

জবরদস্ত প্রচার করলেও মানুষের মন জিততে পারলেন না সিপিএম-এর তরুণ তুর্কিরা। স্লোগান থেকে গান, হেঁটে-গাড়িতে ঘোরা থেকে সোশ্যাল...