Friday, June 26, 2026

সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে যে প্রস্তাব রেখেছে SUCI

Date:

Share post:

আজ রাজ্য সরকারের সদর দফতর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সর্বদলীয় বৈঠকে এস ইউ সি আই(সি) দলের তরফ থেকে বেশকিছু প্রস্তাব উত্থাপন করা হয়।

এস ইউ সি আই(সি)-এর প্রস্তাব গুরুত্বপূর্ণ এই কারণেই, যে সুপার সাইক্লোন আমফানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা দক্ষিণ ২৪ পরগনায় এই বামপন্থী রাজনৈতিক দলটি বেশ শক্তিশালী। শুধু তাই নয়, সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলগুলিতেই এস ইউ সি আই দলের বেশ প্রভাব রয়েছে।

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের গরীব কল্যাণ রোজগার অভিযান, আমফান ঘূর্ণিঝড়কে জাতীয় বিপর্যয় ঘোষণা ও পেট্রোল-ডিজেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তিনটি প্রস্তাব পেশ করা হয়।

এই প্রস্তাবগুলিকে সর্বসম্মত করার জন্য একটি সর্বদলের প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করা হয়, যে কমিটিতে এস ইউ সি আই দলের একজন প্রতিনিধিও থাকবেন। এছাড়া (ক) করোনা নিয়ে আতঙ্ক যেমন ছড়ানো হবে না তেমনি চিকিৎসার জন্য টেস্ট, হাসপাতালের বেড বৃদ্ধি করা, (খ) লকডাউনে অফিসের শিফট অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো যাতে নির্ধারিত দূরত্ব বজায় থেকে, (গ) পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র প্রদান, ২০০ দিনের কাজ, দৈনিক ভাতা ৫০০ টাকা করা, বিনা মূল্যে খাদ্য সরবরাহ করা, (ঘ) ত্রাণের ক্ষেত্রে দুর্নীতি রোধে তৃণমূলস্তরে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করে ত্রাণ বন্টন ইত্যাদি দাবি তোলা হয়। প্রতিনিধিত্ব করেন রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...