Sunday, May 3, 2026

আরও দামি হবে পেট্রোল ! জানালেন IOC-এর চেয়ারম্যান

Date:

Share post:

পেট্রোলের দাম কি এবার ১০০ টাকায় পৌঁছাবে? টানা ১৯ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ । এরইমধ্যে আরও বাড়বে পেট্রোলের দাম। বৃহস্পতিবার এমনই আশঙ্কার কথা বললেন IOC-এর চেয়ারম্যান সঞ্জীব সিং। তিনি বলেন, ” আরও দামী হবে পেট্রোলের দাম। কর বৃদ্ধির প্রভাব পড়েছে পেট্রোল-ডিজেলের দামের ওপর।” প্রসঙ্গত, এই প্রথম বার ডিজেলের দাম ৮০ টাকার গণ্ডি ছাড়াল। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯২ টাকা আর ডিজেলের ৮০.০২ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮১.৬১ টাকা আর ৭৫.১৮ টাকা। মুম্বইয়ে পেট্রোল আর ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮৬.৭০ টাকা আর ৭৮.৩৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোল হয়েছে ৮৩.১৮ টাকা আর ডিজেল হয়েছে ৭৭.২৯ টাকা লিটারপ্রতি।
উল্লেখ্য, পেট্রোল আর ডিজেলের দামে বিশেষ ফারাক না থাকায় অন্য একটি আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। কারণ, বাণিজ্যিক অর্থাৎ, পণ্য এবং যাত্রী পরিবহণে যুক্ত গাড়িগুলি মূলত ডিজেলে চলে। যাত্রী এবং পণ্য পরিবহণ ব্যবসায় যে এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই আবহে ফের পেট্রোলের দাম বৃদ্ধির ইঙ্গিত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...