Sunday, May 3, 2026

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

লাগাতার পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। আজ, বৃহস্পতিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বক্তব্য রাখেন তৃণমূল যুব নেতৃত্ব। পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তারা। বিজেপি দূর হটো শ্লোগান দেন যুব কর্মীরা।

একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। এদিন দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তৃণমূল যুব নেতা অরিজিৎ বটব্যাল, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস-সহ অন্যান্যরা।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...