Tuesday, May 19, 2026

BIG BREAKING: ১২আগস্ট পর্যন্ত বাতিল সমস্ত রেল পরিষেবা! চলবে বিশেষ ট্রেন

Date:

Share post:

আগামী ১২আগস্ট পর্যন্ত বাতিল করা হলো সমস্ত লোকাল-প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন। চালানো হবে না মেট্রো রেলও। রেল বোর্ড-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে আগের মতোই বিশেষ ট্রেন পরিষেবা সচল থাকবে।

এর ফলে আগামী ১ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত বুক হওয়া সমস্ত টিকিট বাতিল হবে। এবং অনলাইনে যাঁরা টিকিট বুক করেছিলেন, পুরো টাকাই তাঁদের একাউন্টে দিয়ে দেওয়া হবে।

রেলের এই ঘোষণার পর এর আগেও টিকিট বাতিল করেছে রেল। গত মাসে লকডাউনের আগে কাটা ৯৪ লক্ষ টিকিটের মূল্য হিসেবে মোট ১৪৯০ কোটি টাকা ফেরত দিয়েছে রেল। তার আগে ২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের মূল্য হিসেবে ৮৩০ কোটি টাকা ফেরত দিয়েছে রেল।

উল্লেখ্য, গত ১ জুন থেকে লকডাউন শিথিল হয়ে আনলক ফেজ ওয়ানের পর থেকেই দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। আক্রান্তের মতো মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে। এই পরিস্থিতিতে ট্রেন চালালে ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই সবদিক চিন্তা-ভাবনা করেই দেশজুড়ে রেলের চাকা বন্ধ রাখার নেওয়া হলো বলেই মনে করা হচ্ছে।

এর আগে গত ২২ মার্চ থেকে বিশেষ ট্রেন ছাড়া সবরকম ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে রেল।

 

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...