Wednesday, June 3, 2026

“জাতীয় মন্ত্র হোক করব অথবা মরব”! চিনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রকে বার্তা অধীরের

Date:

Share post:

চিনা আগ্রাসনের বিরুদ্ধে ফের সরব হলেন লোকসভায় কংগ্রেস বিরোধী নেতা অধীর চৌধুরী। অনেক হয়েছে সহনশীলতা এবার প্রত্যাঘাতের পালা।

আজ, শুক্রবার এক টুইট বার্তায় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী লেখেন, “ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আশঙ্কাজনক। আমাদের সীমান্তবর্তী অঞ্চল আরও সঙ্কুচিত করার চেষ্টা চলছে। ভারতের অপরিকল্পনার সুযোগ নিতে চাইছে চিন। প্রত্যাঘাত করতে হবে চিনকে। বারে বারে প্রত্যাঘাত করতে হবে ড্রাগনকে, যারা ভারতকে তাদের কব্জায় আনতে চেয়েছিল।”

চিনা আগ্রাসনের বিরুদ্ধে তিনি আরও লেখেন, “করব অথবা মরব, এটাই হোক আমাদের জাতীয় মন্ত্র। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রত্যাঘাত করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে, যে চিন একটি আন্তর্জাতিক সমস্যা এবং তাকে দমনেও আমরা সক্ষম।”

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...