Tuesday, June 23, 2026

পোষা ছাগলকে কামড়েছে কুকুর, চল্লিশের বেশি কুকুরকে বিষ খাইয়ে খুন !

Date:

Share post:

ফের বিষ দিয়ে মেরে ফেলা হল কুকুর। ৪০ টির বেশি পথ কুকুরকে খুন করা হল। অপরাধ, এক ব্যক্তির পোষা ছাগলকে কামড়ে দিয়েছিল রাস্তার কুকুর। সেই রাগে চল্লিশটিরও বেশি পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেললেন ছাগলের মালিক! নৃশংস এই ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক জেলার মাহাঙ্গা এলাকার একটি গ্রামে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ব্রহ্মানন্দ মল্লিক। তাঁর গ্রামের বাড়িতে আচমকাই পোষা ছাগলকে কামড়ে দেয় একটি পথকুকুর। এরপরই ভরত মল্লিক নামের আর এক অভিযুক্তর সঙ্গে মিলে ওই ব্যক্তি ঠিক করেন, গ্রামের যত কুকুর আছে সবগুলিকে মেরে ফেলবেন।

প্ল্যান মাফিক মাংস কিনে এনে, তাতে বিষ মাখিয়ে গ্রামের বিভিন্ন কুকুরকে খাইয়ে দেন। প্রথমে কেউই বুঝতে পারেনি বিষয়টি, কারও কিছু মনেও হয়নি। কিন্তু এর পরেই ছটফট করে মারা যেতে থাকে কুকুরগুলি। সংখ্যায় চল্লিশটিরও বেশি। এই কাণ্ড ঘটিয়ে দুই অভিযুক্তই ফেরার। গ্রামের সরপঞ্চ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অপরাধীদের উদ্দেশে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...