Sunday, June 14, 2026

ত্রাণ বিলি নিয়ে এবার নেপোটিজমের অভিযোগ রাজ্যপালের

Date:

Share post:

ত্রাণ বিলি নিয়ে এবার নেপোটিজমের অভিযোগ তুলে শাসকদলকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ত্রাণ বন্টন নিয়ে চূড়ান্ত দুর্নীতি, স্বজনপোষন ও রাজনীতিতে রাজ্যে তোলপাড়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ চলছে।

এই বিষয় নিয়ে মোট চারটি টুইট করেন রাজ্যপাল। দ্বিতীয় টুইটটিতে তিনি লেখেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পঞ্চায়েত দফতরে রাখতে হবে, যাতে কোনো সমস্যা হলে তাদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ করা যায়। পাশাপাশি রাজ্যপাল মন্তব্য করেছেন, ত্রাণ বণ্টন রাজনৈতিক দলের কাজ নয়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম বাদ গেলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলেও জানান ধনকড়। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ত্রাণ-দুর্নীতি কেলেঙ্কারির আকার নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...