Sunday, May 24, 2026

জিতিয়ে দিয়েও জেতা যায়! দেখুন…

Date:

Share post:

এক দৌড় প্রতিযোগিতা। আবেল মুতাই কিনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন। খুব ভাল দৌড়চ্ছেন, পৌঁছে গেছেন শেষ ল্যাপে… পেছনে ধেয়ে আসছেন এক স্প্যানিশ অ্যাথলেট। শেষ সীমানার অল্প আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন ঐ কিনিয়ান অ্যাথলেট… ফিনিশ লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন…!

স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আসছিলেন তার ঠিক পিছনেই… আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো…! আবেল স্প্যানিশ না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই… সে আবেলের কাছাকাছি এসে তাকে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয়…!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..! ইভান বলে, আমার স্বপ্ন ছিল কোনো একদিন আমরা সবাই পাবো একটা সামাজিক পৃথিবী যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিক সন্তুষ্ট হয়না এই জবাবে, সে প্রশ্ন করে, কিন্তু তুমি ওকে জিতিয়ে দিলে কেন..!

ইভান ঠান্ডা মাথায় জবাব দেয়, আমি ওকে জিতিয়ে দিইনি, ও যেভাবে দৌড়চ্ছিল, ও এমনিতেই জিতে যেতো… জয়টা ওর প্রাপ্য..! সাংবাদিক ভদ্রলোক আরো জানতে চায়… বলে, কিন্তু তুমি নিজে জিতে যেতে পারতে.. কেন করলেনা…!! ইভান অবাক হয়ে তাকায়… কি যোগ্যতায় জিততাম আমি, জিতে গেলে ঐ মেডেলের কি ইজ্জত থাকত আমার কাছে…! আমার মা কি ভাবতো…. মেনে নিতো…!!!

সুশিক্ষা, সংস্কার আর সুস্থচিন্তা বয়ে চলে নদীর মতো, প্রজন্ম থেকে প্রজন্মে..! কি শিক্ষা আমরা দিচ্ছি আমাদের পরের প্রজন্মকে… কিভাবে জিততে শেখাচ্ছি… সোজাপথে, পরিশ্রম করে? নাকি যেনতেন প্রকারেণ..!! ভাবার বিষয়, নয় কি!!

Related articles

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...