Saturday, March 14, 2026

করোনা আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট , দুর্গাপুরে সিল করা হল মহকুমা প্রশাসনিক দফতর

Date:

Share post:

ডেপুটি ম্যাজিস্টেট করোনা আক্রান্ত । দুর্গাপুরে সিল করা হল গোটা প্রশাসনিক দফতর। জানা গিয়েছে , গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন । বৃহস্পতিবার একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে । এদিনই তাঁকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে ।
এই খবর আসা মাত্রই তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে । সমস্ত দফতর আগামী সোমবার পর্যন্ত সিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক অনির্বান কোলে । জেলাশাসকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই অফিস স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

উল্লেখ্য , মহকুমা প্রসাসনের দফতরের পাশাপাশি এই ভবনে রয়েছে মহকুমা আদালত । মহকুমা শাসক এসিজেএম কে অনুরোধ জানিয়েছেন যাতে আদালতও বন্ধ করা হয় ।
এছাড়াও এই ভবনে পরিবহন দফতরের কার্যালয় , পোস্ট অফিস সহ বেশ কিছু সরকারী দফতরও রয়েছে । সব কার্যালয়ই আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে । মহকুমা শাসক আরও জানান যে তাঁর দফতরের সমস্ত কর্মীই সেল্ফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন । শুক্রবার দফতরের সমস্ত কর্মীর সোয়াব টেস্ট করা হয়েছে ।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...