Wednesday, June 24, 2026

এফডিআই-কয়লা খনির বেসরকারিকরণের আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিন পাতার চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারিকরণের প্রতিবাদে মোদিকে এই চিঠি মমতার। চিঠিতে এফডিআই এবং কয়লা খনির বেসরকারিকরণের আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী। তীব্র প্রতিবাদ জানালেন তিনি।

চিঠিতে কয়লাক্ষেত্রে ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগ এবং কোল ইন্ডিয়ার সদর দফতর রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদও জানান মুখ্যমন্ত্রী।

চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, কয়লা ক্ষেত্রে বাণিজ্যকরণ বা ১০০% বিদেশি বিনিয়োগের সুযোগ প্রধানমন্ত্রীর “আত্মনির্ভর ভারত” সংকল্পের পরিপন্থী। কয়লা ক্ষেত্র ভারতের ঐতিহ্য ও গৌরবময় সংস্কৃতির অঙ্গ। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক দেশ ভারত। ভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক কয়লা উৎপাদন হয়ে থাকে। কয়লা উৎপাদনে প্রায় ২৭ হাজার কোটি টাকার লভ্যাংশ রয়েছে কোল ইন্ডিয়ার। তাদের কাছে থাকা লাভের অংশ ৩১ হাজার কোটি টাকারও বেশি। ফলে সেই কয়লা উৎপাদন ক্ষেত্রে বাণিজ্যকরণ বা ১০০% বিদেশি বিনিয়োগ দেশের সামগ্রিক কয়লা ক্ষেত্র’কে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার সামিল।

প্রধানমন্ত্রীকে তিনি আরও জানান, এই সিদ্ধান্ত রাজ্যের স্বার্থবিরোধী। একই সঙ্গে করোনা আবহে দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যে কীভাবে কোল ইন্ডিয়ার কর্মচারীরা অন্যত্র স্থানান্তরিত হবেন, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর আরও দাবি, বেসরকারিকরণের ফলে কোল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত শতাধিক চুক্তিভিত্তিক ঠিকাদার ও শ্রমিক
কাজ হারাবেন। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাই দ্রুত এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...