Friday, May 8, 2026

লক্ষ্য একুশের বিধানসভা, কলকাতার দুই জেলা কমিটির শীর্ষে বাঙালি মুখ আনলো বিজেপি

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই রাজ্য জয়ের নির্বাচন। তার আগে বাঙালি মুখকে প্রাধান্য দিতে চাইছে রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮টি আসন জিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও কলকাতার দুটি জেলায় ভালো ফল হয়নি বিজেপির। তখন থেকেই দলের অন্দর মহলে দাবি উঠেছিল, কলকাতার জেলা সভাপতিদের দায়িত্বে নিয়ে আসা হোক বাঙালি মুখ। এবার সেই পথে হাঁটল বঙ্গ বিজেপি।

৬, মুরালিধর সেন লেনের ম্যানেজারেরা এবার কলকাতার দুই জেলার সভাপতি পদে নিয়োগ করলেন খাঁটি বাঙালি নেতা। উত্তর কলকাতায় দীনেশ পান্ডেকে সরিয়ে নিয়ে আসা হলো বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শিবাজী সিংহ রায়কে। কংগ্রেস রাজনীতি থেকে শিবাজী সিংহ রায় একটা সময় তৃণমূলে যোগদান করেছিলেন। পরে দিলীপ ঘোষ-রাহুল সিংহাদের হাতধরে বিজেপিতে যোগদান করেন শিবাজীবাবু। বিধানসভা নির্বাচনের আগে উত্তর কলকাতায় এবার তাঁর উপরই ভরসা রাখছে গেরুয়া শিবির।

শিবাজী সিংহ রায়

একই ভাবে দক্ষিণ কলকাতার মোহন রাও-এর পরিবর্তে দায়িত্বে নিয়ে আসা হলো সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে। সাংগঠনিক ভাবে বিজেপির দক্ষিণ কলকাতার আবার দুটি জেলা। সাউথ সুবার্বান ও সাউথ কলকাতা। সোমনাথবাবু সাউথ সাবার্বান-এর দায়িত্বে আগে থেকেই ছিলেন। এবার তাঁকে সাউথ কলকাতারও দায়িত্বে আনা হলো। সবমিলিয়ে কলকাতাতেও নিজেদের সংগঠনে বাঙালিকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি।

সোমনাথ বন্দোপাধ্যায়

Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...