Wednesday, June 17, 2026

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের মুখপাত্রদের। কেউ আঙুল তুলেছেন ভোট কুশলী সংস্থার দিকে, কেউ আবার সরাসরি খারাপ ফলাফলের জন্য দায়ী করেছেন শীর্ষ নেতৃত্বকে। এবার দলবিরোধী মন্তব্যের জন্য তৃণমূলের পাঁচ মুখপাত্রকে শো-কজ চিঠি পাঠানো হল। তালিকায় রয়েছেন ঋজু দত্ত (Riju Dutta), কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury), কোহিনুর মজুমদার (Kohinoor Majumdar), পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ।

বাংলার ভোটে ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল (TMC)। ইতিমধ্যেই রাজ্যপাল আর এন রবি পূর্ববর্তী সরকারের বিধানসভা ভেঙে দিয়েছেন। আগামী শনিবার বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কিন্তু ভোটের ফল ঘোষণার পর থেকে একাধিক তৃণমূল মুখপাত্রকে দেখা গেছে দলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়ে বারবার শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এবার কড়া অবস্থান নিল তৃণমূল। দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন (Derek O Brayen) শোকজের নোটিস দিয়েছেন পাঁচ মুখপাত্রকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে হবে।

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...