Sunday, May 3, 2026

ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলা, শিশু-সহ জখম ১২

Date:

Share post:

আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল বসিরহাটের হাটগাছা গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ঘেরিতে। সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা জানতে গিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থক অজয় পাল, সুরজ পাল, আলপনা মণ্ডলরা। অভিযোগ, তাঁদের উপর হামলা চলায় তৃণমূল কংগ্রেস। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে অতর্কিত চড়াও হন বলে অভিযোগ। পালটা আক্রমণ চালায় বিজেপি। আমফানের ক্ষতিপূরণে নিয়ে বচসা শুরু হয় শুক্রবার রাত আটটা নাগাদ। শনিবার সকাল আটটা নাগাদ ফের এই নিয়ে সংঘর্ষ বাধে। মহিলারা প্রতিবাদ করলে, তাঁদেরকে মারধর, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছে শিশুরাও। সবমিলিয়ে জখম হয়েছেন ১২ জন। তাঁদের বসিরহাট জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...