Friday, June 12, 2026

সুশান্তের নামে ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত পরিবারের

Date:

Share post:

সুশান্তের কাজকে সম্মান জানাতে সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে পরিবার। একইসঙ্গে সংগ্রহশালা তৈরি করা হবে। তরুণ প্রতিভার বিকাশে কাজ করবে এই ফাউন্ডেশন। সিনেমা, ক্রীড়া ও বিজ্ঞানক্ষেত্রের প্রতিভাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই ফাউন্ডেশন। বিবৃতি জারি করে একথা জানিয়েছে প্রয়াত অভিনেতার পরিবার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্তের শৈশবের শহরে রাজীব নগরে তৈরি করা হবে স্মারক সংগ্রহশালা। অভিনেতার সংগ্রহ ও ব্যবহার করা জিনিস রাখা হবে সেই সংগ্রহশালায়। বই, সেই টেলিস্কোপ-সহ অন্যান্য সামগ্রী রাখা হবে। সুশান্তের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার পেজ চালু রাখা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, “সুশান্ত সিং রাজপুত গুলশন অত্যন্ত মুক্ত-আত্মা, কথা বলতে ভালবাসতো এবং উজ্জ্বল একটা ব্যক্তিত্ব। রাজপুত পরিবারের কাছে অনুপ্রেরণা ও গর্বের আরও এক নাম ছিল সুশান্ত সিং রাজপুত। টেলিস্কোপ ছিল ওঁর জগত। যার মধ্যে দিয়ে তারাদের সঙ্গে কথা বলতেন সুশান্ত। ফোনের ওপার থেকে ওর সেই সরল হাসি আর শুনতে পাব না, এটা এখনও মেনে নিতে পারিনি। আমাদের এই বাগানকে ভালোবাসা দিয়ে সতেজ রাখার জন্য আপনাদের ধন্যবাদ।”

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...