Friday, April 24, 2026

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব অতীন

Date:

Share post:

সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির দাম কমেছে, তখন ঠিক উল্টো পথে হেঁটে করোনা আবহে এক কঠিন পরিস্থিতির মধ্যে ভারতে জ্বালানির দাম লাগাতার ভাবে বৃদ্ধি পাচ্ছে। একটানা ২১ দিন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে, অর্থ সঙ্কটের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে একেবারে উদাসীন। আজ, শনিবার এ ভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস-এর কো অর্ডিনেটর অতীন ঘোষ।

কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি রাজ্যজুড়ে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। একইসঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিয়ে গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান থেকে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়ার তীব্র নিন্দা করেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র।

পরিসংখ্যান দিয়ে অতীন ঘোষ জানান, এখনও পর্যন্ত ১৩.৮৪ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে রাজ্যে। তা সত্বেও রাজ্যকে উপেক্ষা এবং অবমাননা করে কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গকে এই যোজনা থেকে দূরে রেখেছে।

এদিকে কলকাতা শহরে ডেঙ্গু নিয়ে যথাযথ ভূমিকা পালন করছে কলকাতা পুরসভা, এমনই দাবি করেন পুরসভার বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। লকডাউনের সময় সমস্ত বোরোগুলোতে স্বাস্থ্য কর্মীর নিয়মিত কাজ করেছেন বলে জানান তিনি।

পরিসংখ্যান দিয়ে অতীনের দাবি, পৃথিবীর অন্যান্য দেশের বড় শহরগুলোর থেকে কলকাতা শহরের ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো। যথাযথ ভাবে পর্যবেক্ষণ করছেন পুরসভার আধিকারিকরা।

যাতে ডেঙ্গু ছড়াতে না পারে, তাই আমফানের ফলে যেখানে যেখানে গাছ পড়েছে সেখানে কোনও ভাবে জল জমে মশা হচ্ছে কিনা সেটাও দেখছেন তারা।

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...