Sunday, May 17, 2026

৩ জুলাই তৃণমূলের মেগা ভার্চুয়াল সভায় কী বলবেন মমতা?

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের মেগা ভার্চুয়াল সভা। যে সভা থেকে একুশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো। ৩ জুলাই বিকেল ৪টে। মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সভাপতিসহ দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপিকে পরাস্ত করতে দলীয় নেতৃত্বের কাছে স্ট্র‍্যাটেজি সজিয়ে দেবেন নেত্রী। সেই মেগা সভা নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সাংগঠনিক তৎপরতা। মূলত এই প্রচারের অভিমুখ থাকবে বিজেপি প্রতিরোধে দলীয় স্ট্র‍্যাটেজি। তৃণমূল সূত্রে খবর, তুলে ধরা হবে বিজেপির ভাষা সন্ত্রাস, বিজেপির ধর্মীয় রাজনীতির অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে বঞ্চনার বিষয়গুলি। জেলা, ব্লক থেকে একবারে পঞ্চায়েত-পুরসভাস্তরে এই আন্দোলন নিয়ে যেতে চায় তৃণমূল। কেন ভার্চুয়াল সভা? আনলক ১ ও ২-এর সময়ে ভার্চুয়াল সভা অব্যাহত রেখেছে বিজেপি। বিজেপিকে মোটেই ফাঁকা মাঠ ছাড়তে রাজি নয় শাসক দল।

অন্যদিকে একটি সূত্রের খবর, খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস ‘সোজা বাংলায় বলছি’ শীর্ষক ক্যাম্পেনে নামতে চলেছে। ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পর তৃতীয় ক্যাম্পেন বা প্রচারাভিযান। যদিও তৃণমূলের তরফ থেকে এই ধরণের কোনও ক্যাম্পেন বা অভিযানের কথা সরাসরি অস্বীকার করা হয়েছে।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...