Sunday, May 17, 2026

আশংকা সত্যি করে বিকেলেই দিল্লি আক্রমণ করল কোটি কোটি পঙ্গপাল!

Date:

Share post:

আশংকা ছিলই। আর সেইমতো নিতে বলা হয়েছিল সর্তকতাও। পঙ্গপাল হানার আশঙ্কা জেনে সর্তক করা হয়েছিল রাজধানীর পাইলটদের । সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে। আর তাই-ই ঘটল৷ গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হানা দিল রাজধানী দিল্লিতে৷ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ কোটি কোটি পঙ্গপাল দখল নেয় গুরুগ্রাম৷ দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল পঙ্গপালের দল৷

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করলেন৷ প্রশাসনকে তত্‍পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের উপর৷ তাই দিল্লির কৃষি দফতর প্রতিটি জেলাশাসককে বিশেষ অ্যাডভাইজারি ইস্যু করেছে৷ বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...