Tuesday, June 23, 2026

ফের তুঙ্গে শ্রীলেখা-স্বস্তিকা তরজা

Date:

Share post:

টলিউডের অন্দরে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার প্রতিবাদ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দিন কয়েক আগে এক সংবাদ মাধ্যমে প্রচার করা হয় “সুইসাইড আজকাল একটি ফ্যাশন হয়ে গিয়েছে” বলে মন্তব্য করেন স্বস্তিকা। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করে শ্রীলেখা লিখেছেন “বাহ।” এই নিয়েই দুই অভিনেত্রীর বাদানুবাদ তুঙ্গে।

যদিও এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ফেসবুক হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, “সত্যি খবরের থেকে অনেকেই আজকাল গুজবেই বেশি কান দেন। সুশান্তের মৃত্যুতে আমি শোকাহত। আর আমার নামেই ভুল খবর ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।” দোষারোপ করার আগে খবরের সত্যতা যাচাই করা উচিত বলে মন্তব্য করেন অভিনেত্রী। এই বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, “অনেক কিছুরই ভুল ব্যখ্যা হচ্ছে। ইন্ডাস্ট্রির প্রেমের প্রসঙ্গ তুলেছিলাম। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘স্লাট’ শব্দ ব্যবহার ব্যবহার করা হচ্ছে।”

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...