Friday, June 12, 2026

ত্রাণে দুর্নীতি নিয়ে ২১০০ অভিযোগ! প্রাক্তন মন্ত্রীকে শোকজ করল তৃণমূল

Date:

Share post:

ভাবা যায়! অভিযোগের সংখ্যা ২১০০!! স্বজন-পোষণ আর ত্রাণ দুর্নীতির অভিযোগে শোকজ করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাঁর সঙ্গে শোকজ করা হয়েছে দলের আরও দুই হোমড়াচোমরা নেতাকে। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে দলীয় মহলে চাঞ্চল্য।

লকডাউনে বাঁকুড়ায় ত্রাণ বিলি নিয়ে মূল অভিযোগ। শ্যামাপ্রসাদ বিষ্ণুপুরের ব্লক সভাপতি। তাঁর সঙ্গে পাত্রসায়র ও তালডাংরার ব্লক সভাপতিকেও শোকজ করা হয়েছে। এ নিয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিস বটব্যাল জানিয়েছেন, লকডাউনে ত্রাণ পঠানো হয়েছিল। সেই ত্রাণ বন্টন নিয়ে অংসখ্য অভিযোগ ছিল। মূল অভিযোগ ছিল, তিন নেতাই রেশন বিলির সরকারি কাজে হস্তক্ষেপ করেছে। যাদের পাওনা ছিল, তারা পায়নি। যাঁরা পাওয়ার নয়, তাঁরাও পেয়েছেন। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের কাছে ২১০০ -র বেশি অভিযোগ জমা পড়েছে। ফলে ব্যবস্থা না নিয়ে উপায় ছিল না। যদিও শ্যামাপ্রসাদ জানাচ্ছেন, তিনি শোকজের চিঠি পাননি। পুরোটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত। উল্লেখ্য এই শ্যামাপ্রসাদের বিরুদ্ধেই সারদাকাণ্ডে জড়িয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বাঁকুড়ায় সারদার কারখানার জমি বেআইনিভাবে হলফ করার অভিযোগ রয়েছে। সেই মামলা এখনও চলছে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...