Sunday, May 3, 2026

১৪ বছরের সম্পর্কে ফাটল, বদল হতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

Date:

Share post:

বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। স্পনসরের সঙ্গে সমস্যার জেরে জার্সির বদল হতে পারে বলে সূত্রের খবর। ১৪ বছরের পুরনো সম্পর্ক বিসিসআই ও নাইকির। ভারতীয় দলের ক্রিকেটারদের জুতো, জার্সির দায়িত্ব নাইকির। কিন্তু নাইকির সঙ্গে সম্পর্কের এবার ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে, ৪ বছরের চুক্তিতে বোর্ডকে ৩৭০ কোটি টাকা দেয় নাইকি। ম্যাচ প্রতি ৮৫ লাখ টাকা। রয়্যালটি বাবদ ১২ থেকে ১৫ কোটি টাকা।

এদিকে লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে নাইকি। মহামারি পরিস্থিতিতে ভারতীয় দলের ১২টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে সংশ্লিষ্ট সংস্থার। এই অবস্থায় বোর্ড আদৌ চুক্তির মেয়াদ বাড়াবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, নাইকির জায়গায় অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দিতে টেন্ডার ডাকবে বিসিসিআই।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...