Friday, May 22, 2026

চিনের বজ্জাতির পাল্টা, পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু ভারতের

Date:

Share post:

কথায় আর কাজে কোনও মিল নেই চিনের। সেনা পর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিচ্ছে এক, কাজে করছে তার উল্টো। বরং বৈঠকে সমাধানসূত্র বের করার নামে সময় নষ্ট করিয়ে নিজেরা সেনা সমাবেশ বাড়াচ্ছে। চিনের এই বজ্জাতি ক্রমশ স্পষ্ট হতেই আর কোনও ঝুঁকি নিতে চাইছে ভারত। লাদাখের ইস্টার্ন সেক্টরে চিনের পিপলস লিবারেশন আর্মির যুদ্ধ বিমান ও কপ্টারের গতিবিধি বাড়ায় এবার পাল্টা ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে দিচ্ছে ভারতীয় সেনা।

শান্তি বৈঠকের শর্ত লঙ্ঘন করে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা যুদ্ধবিমান ও হেলিকপ্টারের যাতায়াত বেড়ে গিয়েছে। এরই পাল্টা পূর্ব লাদাখে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন শুরু করে দিল ভারত। সরকারি সূত্রে খবর, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম মোতায়েন শুরু করা হয়েছে। লাদাখের পূর্ব দিকে যৌথভাবে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় স্থলসেনা ও বায়ুসেনা। এই কৌশলের অঙ্গ হিসাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মোতায়েন শুরু হয়েছে। প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখার খুব কাছেই চিন তাদের যুদ্ধ বিমানের মোতায়েন বাড়িয়েছে। মূলত জে ১১ এবং জে ১৬ যুদ্ধবিমানের মোতায়েন বাড়িয়েছে বেজিং। এই লড়াকু বিমানগুলি রাশিয়ার সুখোই ৩০ বিমানের ডিজাইনে তৈরি।
শুধু তাই নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হেলিকপ্টারও দেখা যাচ্ছে। পেট্রলিং পয়েন্ট ১৪, ১৫, ১৭, ১৭-এ এবং প্যাংগং সোর কাছে চিনা হেলিকপ্টারের যাতায়াত এক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে।

 

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...