Saturday, June 13, 2026

পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানিয়ে যে তথ্য দিলেন শমীক

Date:

Share post:

অন্যান্য দেশের তুলনায় ভারতে পেট্রোপণ্যের দাম অনেক বেশি। কিন্তু কেন?

ভারত তার প্রয়োজনের ৮০ শতাংশ তেল আমদানী করে। আমাদের প্রতিবেশী দেশগুলিও পেট্রোপণ্যে আমদানী-নির্ভর। কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর পেট্রোল ডিজেলের দাম (ভারতীয় মুদ্রায়) অনেক কম আমাদের দেশের তুলনায়।

আসুন দেখে নি কোন দেশে কত দাম—

দেশ পেট্রোল / ডিজেল

পাকিস্তান ৩৬.৯১/৩৬.৫১

নেপাল ৬০.০০/৫৩.১৫

শ্রীলঙ্কা ৫৫.৫৯/৪২.২৭

বাংলাদেশে ৭৮.৪১/৭১.২১

চিন ৬৩.১২/৫৪.২৪

ভারত ৮১.৮২/৭৫.৩৪ (কলকাতা)

আন্তর্জাতিক বাজারে এখন অপরিশোধিত তেলের দাম খুবই কম। ভারত কেবলমাত্র অপরিশোধিত তেলই আমদানি করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করে। বিগত ৩ সপ্তাহে এক ব্যারেল অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম ভারতীয় মুদ্রায় ৩১৯৯ টাকা (৪২.২৯ ডলার) হয়েছিল। এক ব্যারেল মানে ১৫৮.৯৮ লিটার। অর্থাৎ ১লিটার অপরিশোধিত তেলের দাম এই মুহূর্তে মাত্র ২০.১২ টাকা।

১লিটার অপরিশোধিত তেল থেকে কার্যত এক লিটারের বেশি মূল্যের পেট্রোল/ ডিজেল এবং উপজাত দ্রব্যাদি পাওয়া যায়। পেট্রোল বা ডিজেল পরিশোধনের পর যেটা পড়ে থাকে তার মূল্য পেট্রোল-ডিজেলের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই বেশী। সেগুলো দিয়ে অন্যান্য অনেক মূল্যবান উপজাত সামগ্রী তৈরি হয়। তাই ১লিটার অপরিশোধিত তেল থেকে ১.২৫ লিটার পেট্রোলের সমান দাম পাওয়া যায় পরিশোধনের পরে।

পরিবেশে দূষণ কমানোর জন্য ভারতে ২০১৭ সাল থেকে রিফাইনারি কোম্পানিগুলি পেট্রোলে ১০% ইথানল মেশায়, বাজার কিনলে ১লিটার ৪৩.৭৫ টাকায় পাওয়া যায়। অর্থাৎ ১০ লিটার পেট্রোল কিনলে তার মধ্যে ১ লিটার ইথানল থাকে। ৪৩.৭৫ টাকা মূল্যের ইথানল কিন্তু ৮১.৮২ টাকা মূল্যে পেট্রোলের দামেই বিক্রি হয়। অর্থাৎ ৩৮.০৭ টাকা প্রতি ১০ লিটার পেট্রোলে অতিরিক্ত মুনাফা করছে তেল কোম্পানিগুলি শুধুমাত্র ইথানল ব্যবহার করার কারণে।

পেট্রোল ডিজেলের এই ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির কারণ মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানো বিপুল করের বোঝা।
১ লিটার পেট্রোল/ ডিজেলের মূল্যের মধ্যে কিসে কত খরচ হয়?

খরচ পেট্রোল/ডিজেল

(টাকা/লিটার)

অপরিশোধিত তেলঃ- ২০.১২/২০.১২

পরিশোধন ও পরিবহন খরচঃ- ৪.৫০/৫.৯২

পেট্রোল পাম্পের কমিশনঃ- ৩.৬০ /২.৫৩

কেন্দ্রের করঃ- ৩৪.৫৬/২৯.৩৮

রাজ্যের করঃ- ১৯.০৪/১৭.৩৯ ৮১.৮২

পেট্রোলে কেন্দ্র ও রাজ্যের দুই সরকার মিলে ৫৩.৬০ টাকা কর নেয়। ১লিটার ডিজেলের ক্ষেত্রে কর ৪৬.৭৭ টাকা। পেট্রোপণ্যে উচ্চহারের কর চাপানোর প্রশ্নে বিজেপি ও তৃণমূল উভয়ই অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

কর ২০১৪ ২০২০

পেট্রোল নভেম্বর জুন
কেন্দ্র ৯.২০ ৩৪.৫৬
রাজ্য ২০% ৩০%

কর ২০১৪ ২০২০

ডিজেল নভেম্বর জুন
কেন্দ্র ৩.৪৬ ২৯.৩৮
রাজ্য ১২.৫% ৩০%

গত ২০ দিন ধরে আপনার পকেট কাটছে বিজেপি -তৃণমূল দুই সরকারই।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...