Thursday, June 11, 2026

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ , রবিবার আরও বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। এরই মধ্যে সর্তকতা জারি করল হাওয়া অফিস । রবিবার আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার সকাল পর্যন্ত কোচবিহারে ৪৬.২ মিলিমিটার, দার্জিলিংয়ে ৬৯.০মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৩.৮ মিলিমিটার, কালিম্পঙে ৪৫.০ মিলিমিটার, শিলিগুড়িতে ৫৭.৮ মিলিমিটার ও মালদহে ১১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে অতিভারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। তবে সোমবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

এদিকে শনিবার থেকে দক্ষিণবঙ্গেও প্রচুর বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার ,  বহরমপুরে ২৭.০ মিলিমিটার , ক্যানিংয়ে ৩৭.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ২৬.০ মিলিমিটার , মেদিনীপুরে ৩১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে হয়েছে কলকাতাতেও। নেমেছে সকালের পারদ। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার, রাত সাড়ে আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫৬.১ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। দমদমে ৪৩ মিলিমিটার, সল্টলেকে ৪২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...