Thursday, June 11, 2026

ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও ভার্চুয়াল ব্যবস্থা!

Date:

Share post:

দেশের মেডিক্যাল শিক্ষার ইতিহাসে এই প্রথমবার ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ‘ভার্চুয়াল’ ব্যবস্থায় ৷ মহামারির ধাক্কায় এই সিদ্ধান্ত নিয়েছে MCI বা মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া। MBBS পাঠ্যক্রমে প্র্যাকটিক্যাল পরীক্ষার গুরুত্ব অসীম৷ সেই পরীক্ষা ভার্চুয়ালি হলে, হবু-ডাক্তারদের মান নিয়ে প্রশ্ন উঠবে বলে অনেকে মনে করছেন৷

MCI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহামারি পরিস্থিতিতে রোগী অমিল৷ রোগী না পেলে মডেল বা রোগীর মতো দেখতে কোনও কিছু বা কম্পিউটার পরিচালিত কোনও ব্যবস্থা বা ভার্চুয়াল মাধ্যমে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া যাবে৷ MCI-এর তরফে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে MD, MS-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। সেখানে ডিগ্রি হোক বা ডিপ্লোমা, ক্লিনিক্যাল বিষয়গুলিতে, অর্থাৎ মেডিসিন, সার্জারি, গাইনি ইত্যাদিতে পড়ুয়াকে একটি বড় ‘কেস’ এবং দুটি ছোট ‘কেস’ বোঝাতে হয়। কিন্তু বিভিন্ন মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই MCI-কে জানিয়েছে, মহামারি পরিস্থিতির জন্য রোগীই পাওয়া যাচ্ছে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কীভাবে? তারপরই MCI শুধু এ বছরের জন্য এই ছাড় দিয়েছে।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...