Wednesday, May 13, 2026

ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে উদ্যোগী মমতা , প্রশংসায় পঞ্চমুখ বিরোধী নেতা সুজন

Date:

Share post:

আসন্ন ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। এর আগে মুখ্যমন্ত্রী নিজে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে উদ্যোগী হয়েছেন ।
তবে শেষ কবে কোন ইস্যুতে তৃণমূল নেত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কোনও শীর্ষ সারির বাম নেতা তা দূরবীন দিয়ে খুঁজতে হবে। যদিও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর দরাজ প্রশংসা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ক্লাব যাতে আইএসএল খেলতে পারে সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন যাদবপুরের বিধায়ক।
এর আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন।
বাম নেতা লিখেছেন, ‘এর আগে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করেছিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ফুটবল প্রেমীরা কলকাতার তিন বড় ক্লাবকে সবসময় সেরা লিগে খেলতে দেখতে চাই। মোহনবাগান ইতিমধ্যে আইএসএলে খেলছে। এবার ইস্টবেঙ্গল এবছরই যাতে খেলতে পারে, আমাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। ‘
গত ১৮ জুন মুখ্যমন্ত্রীকে ওই চিঠি লেখেন সুজন। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই সেই চিঠি সামনে চলে আসে।
ওড়িশা সরকার সেরাজ্যের আইএসএল দলকে যেভাবে সাহায্য করছে, বাংলায় রাজ্য সরকার সেভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াক বলে বিরোধী নেতার মত।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...