Friday, June 26, 2026

এবার জলপাইগুড়িতে ভাইস চেয়ারম্যান-সহ ৭জনকে শোকজের চিঠি ধরাল তৃণমূল

Date:

Share post:

দলের প্রাক্তন মন্ত্রী, পুরসভার ডেপুটি মেয়র ও কাউন্সিলরদের শোকজ করার পর এবার জলপাইগুড়ি। এবার একসঙ্গে ৭ তৃণমূল নেতাকে শোকজ করল দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া মনোভাব দলের শীর্ষ নেতৃত্বের।

এবার ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংয়ের বিরুদ্ধে দল বিরোধী কাজ ও দুর্নীতির অভিযোগ।

রাজেশ সিং

কী অভিযোগ রাজেশের বিরুদ্ধে? অভিযোগ, আর্থিক সুবিধা পেতে পুরসভার কাজে অবাঞ্ছিত হস্তক্ষেপ করত রাজেশ সিং। পুরসভার এক ইঞ্জিনিয়ারের সাহায্যে সরকারি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি করেছেন রাজেশ। বিল্ডার হিসেবে নির্মাণ কাজে অবৈধ সুবিধা সুযোগ সুবিধা নিতেন বলে অভিযোগ। দুর্নীতির টাকার কুড়ি শতাংশ শেয়ার রাজেশ পেতেন। ৫-৭% শেয়ার কাউন্সিলর গৌতম বসাক, বিপ্লব ঘোষ, অরূপ দে এবং মুনমুন বসুর হাতে যেত। সম্প্রতি ১০ কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছিলেন রাজেশ। এছাড়াও লকডাউনের তিন মাসে আরও নানা দুর্নীতির মধ্যে জড়িয়েছিলেন রাজেশ এবং তার সঙ্গী সাথীরা। পরের দুর্নীতি সামনে চলে আসায় বর্তমান পুরসভার চেয়ারপার্সনকে ভুল বোঝানো শুরু করেন। এ নিয়ে দলীয় নেতৃত্বের কাছে একের পর এক অভিযোগ আসতে থাকে তারপরই দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী ৭জনকে শোকজ করেন। তবে রাজেশ সিং জানান, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। দলের কাছে তিনি আসল চিত্র তুলে ধরবেন। কাউন্সিলর গৌতম বসাকও একই বক্তব্য রেখেছেন। পাল্টা বিজেপির বক্তব্য, এভাবে কতজনকে শোকজ করবে তৃণমুল! একদিন দেখা যাবে দলটাই উঠে গিয়েছে।

জেলা সভাপতি কৃষ্ণকুমাদ কল্যাণী

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...