Friday, June 26, 2026

যুবকের চাকরি বাঁচাতে এসএসসিকে মানবিক হওয়ার বার্তা হাইকোর্টের

Date:

Share post:

যুবকের চাকরি বাঁচাতে অভিনব পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। স্টাফ সিলেকশন কমিশনকে মানবিক হওয়ার পরামর্শ দিল হাইকোর্ট।

ঘটনা কী?

২০১৮ সালে অসম রাইফেলস কনস্টেবল পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়। কলকাতার যুবক কুলদীপ শাহ আবেদন করেন। লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, মৌখিক সাক্ষাৎকারে উতরে যান ওই যুবক। এমনকী চাকরি প্রাপকদের তালিকায় নাম ওঠে তাঁর। কিন্তু ভেরিফিকেশনের সময় তৈরি হয় সমস্যা। দেখা যায় নিজের জন্মের তারিখই ভুল লিখে বসে আছেন তিনি। ফর্ম ফিলাপের সময় তিনি যে জন্ম তারিখ লিখেছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইস্যু করা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে উল্লিখিত তারিখের মিল নেই।

কুলদীপের জন্মের তারিখ ৩০ এপ্রিল ১৯৯৭। কিন্তু ফর্ম ফিলাপের সময় তিনি লিখে ফেলেন ১৩ এপ্রিল ১৯৯৭। যার জেরে সরকারি চাকরি হাতছাড়া হয়ে যায় ওই যুবকের। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে এসএসসির আঞ্চলিক কার্যালয়ে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন তিনি। শেষমেষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুলদীপ।

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া সেই মামলা ওঠে বিষয়টি বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। বিচারপতি বলেন, “জন্ম তারিখ ভুল লেখা হয়েছে সেটা ঠিক। কিন্তু এই ভুলের জন্য চাকরি হাতছাড়া হওয়া দুঃখজনক। মানবিক দিক থেকে পরিস্থিতি বিবেচনা করে স্টাফ সিলেকশন কমিশনের ডিরেক্টরকে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছে আদালত। এসএসসিকে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্টাফ সিলেকশান কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখেই এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে।”

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...