Friday, May 15, 2026

আন্দোলনের পথে ট্রাক মালিকরা, বন্ধ হবে পণ্য পরিবহন? কাল সিদ্ধান্ত

Date:

Share post:

এবার ট্রাক ধর্মঘটের ডাক। একদিকে ডিজেলের দাম বৃদ্ধি, অন্যদিকে ট্যাক্স মকুব না হওয়ার কারণে ট্রাক মালিকরাও বাস মালিকদের মতো ধর্মঘটে যাওয়ার হুমকি দিলেন। প্রায় ৬ লক্ষ ট্রাক বন্ধ হলে রাজ্য জুড়ে পণ্য পরিবহন যে শিকেয় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

ট্রাক মালিকদের বক্তব্য, রোড ট্যাক্স মকুবের দাবিতে ট্রাক মালিক সংগঠন রাজ্য সরকারকে আগেই চিঠি দিয়েছিল। তাদের দাবি, লকডাউনে প্রায় ৬০% ট্রাক বসে। তারমধ্যে যে ট্রাকগুলো চলছে সেখানে সবচেয়ে বড় বাধা ডিজেলের দাম বৃদ্ধি। শেষ দু’সপ্তাহে লিটারে ১০টাকা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি সরকারের কাছে আবেদন ছিল অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্সে ছাড় দেওয়া। কিন্তু চিঠি দেওয়ার পরেও এ ব্যাপারে কোনও সাড়া মেলেনি। কাল, মঙ্গলবার রাজ্যের সঙ্গে বৈঠক ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের। সেখানে সদর্থক কোনও সিদ্ধান্ত না হলে ধর্মঘটে যাওয়া ছাড়া আর বিকল্প পথ থাকবে না।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...