Monday, May 18, 2026

তেলের শুল্কেই আর্থিক সাহায্য কেন্দ্রের! মন্ত্রীর যুক্তিতে বিতর্ক

Date:

Share post:

লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। প্রায় গোটা জুন ধরে এই চিত্র দেশ জুড়ে। যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এ বিষয়ে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যুক্তি, জ্বালানিতে শুল্ক বসিয়ে যে আয় হয়েছে তা দিয়ে স্বাস্থ্য পরিষেবায় এবং লকডাউনের সময় গরিব মানুষকে অর্থ সাহায্য করা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের দাবি, তেল বিক্রি কমায় রাজ্য ও কেন্দ্রের রাজস্ব আয়ে ধাক্কা লেগেছিল। সোমবার তিনি বলেন, “কেন্দ্র জ্বালানিতে শুল্ক বাড়িয়ে আয়ের ভাগ রাজ্যকে দিয়েছে।স্বাস্থ্য পরিষেবা ও উন্নয়নখাতে যখন অর্থের প্রয়োজন হয় তখন কেন্দ্র শুল্ক বাড়ায়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা তৈরি হয়েছে। গরিবদের রেশন দেওয়া হয়েছে।কৃষকের অ্যাকাউন্টে টাকা দিয়েছে সরকার। তিন মাস নিখরচায় গ্যাস দেওয়া হয়েছে।”

তেলমন্ত্রীর এহেন বক্তব্যে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দেশবাসীর পকেট থেকে টাকা নিয়ে তাঁদেরই আবার দেওয়া হচ্ছে। তাহলে এই কঠিন সময়ে সরকার কী করল? তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ করে কংগ্রেস। ফেসবুক-টুইটারে ‘স্পিক আপ এগেন্সট ফুয়েল হাইক’ নামের প্রচার চালিয়েছে কংগ্রেস।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...