Thursday, May 7, 2026

অ্যাপ নিষিদ্ধ করার ‘বদলা’ নেওয়ার পথে চিন

Date:

Share post:

ভারত চিনের অ্যাপ নিষিদ্ধ করার ‘বদলা’য় নেমেছে বেজিং৷ চিন মোটামুটি দু’ধরনের প্রত্যাঘাতের পথে হেঁটে স্বল্প ও দীর্ঘ মেয়াদের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে৷

প্রথমত, সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে চিন৷ তবুও VPN-এর সাহায্য নিয়ে ভারতের চ্যানেলগুলির লাইভ টিভি দেখা যেত৷ এবার সরকারি নির্দেশে VPN-ও ব্লক করেছে চিন৷

দ্বিতীয়ত, চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ স্পষ্ট জানিয়েছে, ভারত সরকারের এই সিদ্ধান্ত ‘আবেগতাড়িত’ এবং ‘শিশুসুলভ’৷ এর ফলে
ভারত নিজের পায়েই কুড়ুল মেরেছে৷ এই পদক্ষেপে ভারতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে৷ সেই ক্ষতি সামলাতে পারবে না ভারত৷ ভবিষ্যতে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আর কোনও স্টার্টআপ সংস্থায় চিনা বিনিয়োগ আসবে না৷

বেজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র জানাচ্ছে, এখন শুধুই IP TV- এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে৷ নিষিদ্ধ ঘোষণা করা কোনও ওয়েবসাইট VPN-এর মাধ্যমে দেখা যায়৷ কিন্তু VPN যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন৷ এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, BBC এবং CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চিন৷
চিন বিরোধী বিক্ষোভ বা এ সংক্রান্ত কোনও খবর এই সংবাদমাধ্যমগুলিতে দেখানো হলেই ততক্ষণাৎ তা ব্ল্যাক আউট হয়ে যায়৷ চিন বিরোধী খবর দেখানো বন্ধ হওয়ার পরই ফের সংবাদমাধ্যমগুলি দেখা যায়৷

গালওয়ানে ভারত এবং চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল৷ তার মাঝেই সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দেশের নিরাপত্তার যুক্তি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে৷ এ ব্যাপারে ভারতের যুক্তি, এই চিনা অ্যাপগুলির সার্ভার ভারতের বাইরে রয়েছে৷ যার মাধ্যমেম ইউজারদের তথ্য চুরি করা হচ্ছে৷
চিন সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও ওদেশের সংবাদমাধ্যম বলছে, আমেরিকাকে নকল করে ভারত এই কাজ করেছে৷

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...