Saturday, June 20, 2026

ভারতের এলাকাকে নিজেদের বলে দাবি করায় নেপালের সঙ্গে ব্যবসা বন্ধ করলো বাঙালি ব্যবসায়ীরা

Date:

Share post:

ভারতের এলাকাকে নিজেদের বলে দাবি করেছিল নেপাল সরকার। এই কারণে এবার নেপালের সঙ্গে ব্যবসা বন্ধ করলো বাঙালি ব্যবসায়ীরা।

শিলিগুড়ির কাছে ভারত-নেপাল সীমান্তে অবস্থিত পানিটাঙ্কি শহরের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, নেপালি নাগরিকদের কাছে কোনও ভারতীয় পণ্য বিক্রি করবেন না তাঁরা।

পানিটাঙ্কি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দীপক চক্রবর্তী জানিয়েছেন, “আমরা এতদিন ধরে নেপালে সমস্ত জিনিসপত্র পাঠাতাম, কয়েক বছর ধরে তাদের সহায়তা করছিলাম। কিন্তু নেপাল সরকার ভারতীয় এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে। এই কারণে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তাদের সঙ্গে ব্যবসা করব না।”

প্রসঙ্গত, ১৮ জুন নেপাল সংশোধনীর মাধ্যমে ভারতের বেশ কয়েকটি এলাকা নিজেদের বলে দাবি করেছে নেপাল সরকার।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...