Saturday, June 20, 2026

আজ লকডাউনেই বিয়ে, পাত্রপাত্রীকে শুভেচ্ছা দিয়ে কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

শাম্ব আর মাধুরী: আজ লকডাউনে বিয়ে

অভিনব কান্ড করে বসছে শ্রীমান শাম্ব আর মাধুরী।
আজ, ৩০ জুন বিয়ে করছে তারা।
করোনা নিয়েই যদি পৃথিবীকে চলতে হয় আগামীদিন, তাহলে বিয়েটা আর ফেলে রাখে কেন!
বরং এগিয়ে এনেছে।
৩০ অগাস্ট দিন ঠিক ছিল। তখন করোনার গতিবিধি কী হয় কে জানে! তাই বিয়ে এগিয়ে ৩০ জুন। সব নিয়মকানুন আর সতর্কতা মেনে।

মারাত্মক সব কাণ্ড করছে শাম্বরা।
নিমন্ত্রিতদের কাছে কার্ড যেমন গিয়েছে; তেমনই আজ মঙ্গলবার আরেক পর্ব।
নিমন্ত্রিতদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে শাম্ব।
তাতে এসে গিয়েছে জুম লিঙ্ক।
যাঁরা আসতে পারবেন না, তারা সরাসরি বিয়ে দেখতে পারবেন।
আজকের সময়ের আদর্শ ব্যবস্থাপনা।

শাম্ব আর মাধুরী দুজনেই নিজের নিজের পেশায় সফল।
শাম্ব দিল্লিবাসী, মাধুরী কলকাতার।
দুচারদিন আগেই কলকাতা এসে গিয়েছে শাম্ব।
আজ সন্ধেয় পুরোদস্তুর বিয়ে করে চার হাত এক।

নতুন জীবনের জন্য শাম্ব আর মাধুরীকে অনেক শুভেচ্ছা। সন্ধেতে একটি পূর্বনির্ধারিত জরুরি কাজ পড়ে আছে। সেটি সারা গেলে আমি পৌঁছোবার চেষ্টা করব।

আর হ্যাঁ, লকডাউনে এই অভিনব বিয়ের “live” কভারেজ থাকবে বিকেল ৫:৩০ থেকে দফায় দফায় ” এখন বিশ্ব বাংলা সংবাদ” ফেস বুক পেজে।

https://www.facebook.com/biswabanglasangbad/

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...