Saturday, June 20, 2026

জীবনের মঞ্চ ছেড়ে চলে গেলেন ‘যাত্রাসম্রাট’ ত্রিদিব ঘোষ

Date:

Share post:

চলে গেলেন বিখ্যাত যাত্রা সম্রাট ত্রিদিব ঘোষ। বয়স হয়েছিল ৬৮ বছর। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে যাদবপুরে নিজের বাড়িতেই মারা যান তিনি।

লকডাউনের পরই নতুন করে যাত্রার রিহার্সাল শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হলো না। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার বিভিন্ন পরিকল্পনা করেছিলেন তিনি। ৪৫ বছরের যাত্রা জীবনের পশ্চিমবঙ্গ সরকারের বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন পরিচালনার কাজেও। মূলত খলনায়ক চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন এই যাত্রাসম্রাট।

প্রথমে চিত্তরঞ্জন অপেরা দিয়ে তাঁর যাত্রা জীবন শুরু, এরপর ‘নট্য কম্পানি ’, ‘ভারতি অপেরা ’, ‘ অগ্রগামী অপেরা ’, ‘লোকনাট্য অপেরা ’, ‘গানবানী অপেরা ’, ‘নটরাজ অপেরা’ সহ বহু বিখ্যাত অপেরায় অভিনয় করেন। তাঁর অভিনিত পালা, ‘মা বিক্রির মামলা’, ‘হাটে বাজারে ’ ‘আজকের মির্জাফর’ , ‘ ভগবানের ছদ্দবেশে’, ‘ সম্রাট ঔরঙ্গজেব’, ‘কাল কেউটের ছোবল’, ‘ বুনো ওল বাঘা তেঁতুল’ সুপার ডুপার হিট। ত্রিদিব ঘোষের অভিনিত শেষ যাত্রা ‘উলঙ্গ সম্রাট’। এছাড়াও টলিউডের সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে ‘আত্মীয় স্বজন’, ‘ আশ্রয়’, ‘বাহাদুর’, ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-এর মত হিট ছবিতে অভিনয় করতে। টেলিভিশনে ‘বাক্স বদল ’ ধারাবাহিকেও তিনি অভিনয় করেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...