Wednesday, April 29, 2026

বাস না নামানোয় এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার

Date:

Share post:

ভাড়া না বাড়ালে আগামিকাল, বুধবার থেকে রাস্তা থেকে বাস তুলে নেওয়ার হুমকি। বেসরকারি বাস রাস্তায় চলছে মাত্র ২০%-এর মতো। এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে সরকারি বাস এনে কলকাতার রাস্তায় নামানো হয়েছে। কিন্তু তাতে চাহিদা মেটেনি। ফলে সামাজিক দূরত্ব উপেক্ষা করে রাস্তায় নামছেন, বাসে চাপছেন মানুষ। সামাজিক দূরত্ব যে কারণে শিকেয় উঠেছে। পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকেও কড়া মনোভাব নেওয়া হচ্ছে। বেশ কিছু এলাকার বাসগুলিকে টার্মিনাসে বাস রাখতে দেওয়া হচ্ছে না। যারা মূলত রাস্তায় বাস নামাচ্ছেন না, তাদের বিরুদ্ধে কড়া মনোভাব নেওয়া হচ্ছে। সোমবার ক্রেন দিয়ে ধর্মঘটীদের বাস টার্মিনাসের বাইরে বের করে দেওয়া হয়। হুমকি দেওয়া হয়েছে বাস না নামালে বাসের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে, রোড পারমিটও বাতিল করা হতে পারে। সোমবার ধরণায় বসায় বারাসতের ৫ বাস মালিককে।শোকজ করা হয়েছে। আগামী দিনে এই কড়া মনোভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...