Saturday, June 20, 2026

তেলের দাম আর চিন অনুচ্চারিতই রাখলেন মোদি

Date:

Share post:

লকডাউনে কেন্দ্রের স্কিম নিয়ে বললেন।

গরিবদের বিনামূল্যে রেশন ও সব্জি দেওয়ার সূচি নভেম্বরের শেষ পর্যন্ত বাড়ানোর কথা বললেন।
এক দেশ এক রেশন কার্ডের কথা বললেন।

কিন্তু আনলক টু পর্যায়ে প্রথম ভাষণটির দিকে দেশবাসী তাকিয়ে থাকলেও দুটি বিষয় উচ্চারণ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক, অর্থনীতির কথাই যখন বললেন, তখন পেট্রল, ডিজেলের ক্রমবর্ধমান দামের প্রসঙ্গ বাদ গেল কেন?
দুই, যে বিষয়টি নিয়ে দেশবাসী সরকারের কথা শুনতে চান, সেই চিন প্রসঙ্গ একেবারে বাদ থাকল কেন?

প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি যা বলতে এসেছেন বা বলতে চেয়েছেন, সেটুকুই বলবেন। কিন্তু মানুষের আগ্রহের সঙ্গে তার একটা সামঞ্জস্য থাকবে তো? খাদ্যস্কিমের সময় বাড়ানোর বিষয়টি যে কেউ ঘোষণা করতে পারতেন। তার জন্য জাতির উদ্দেশে ভাষণের হাইপ তোলার দরকার ছিল কি? খাদ্য ও আনুষঙ্গিক স্কিম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু মোদির ভাষণে প্রত্যাশাপূরণ হল কিনা, প্রশ্ন থেকেই গেল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...