Thursday, June 18, 2026

বেহাল দশা কোন্নগরের নৈটি রোডের, রাস্তা সারানোর আশ্বাস পঞ্চায়েত প্রধানের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে হুগলি জেলার কোন্নগরের নৈটি রোড। জিটি রোড ও দিল্লি রোডের মধ্যে সংযোগকারী প্রধান রাস্তা এটি। কানাইপুর, নবগ্রাম এলাকার বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, একবার সারানো হলেও বৃষ্টির জেরে আবার পুরনো অবস্থায় ফিরে গিয়েছে। অন্যদিকে রাস্তায় জলের পাইপ বসানোর কাজ চলছে। যার জেরে আরও সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জলের পাইপ বসানো হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এলাকার মানুষের আর পানীয় জলের সমস্যা হবেনা।পাইপ বসানোর জন্য রাস্তা সারাই হচ্ছে না।” তিনি আশ্বস্ত করেছেন পাইপ বসানো সম্পূর্ণ হয়ে গেলে রাস্তা সরানোর কাজ শুরু হবে।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...