Monday, April 20, 2026

সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে প্রেস ক্লাবের সামনে আটক সৌমিত্র খাঁ

Date:

Share post:

রাজ্যে এক বেসরকারি সংবাদ মাধ্যমের সম্পাদককে গ্রেফতারের বিরোধিতা করে সোচ্চার হলো বিজেপি যুবমোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ, সোমবার রাজ্য বিজেপির পক্ষ থেকে যুবমোর্চার ব্যানারে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের আয়োজন করা হয়।

সৌমিত্র খাঁ-এর নেতৃত্বে বেশকিছু যুবমোর্চার কর্মী-সমর্থক প্রেস ক্লাবের সামনে হাজির হয়েই পুলিশ তাঁদের গতিরোধ করে এবং পুলিশ জানায় ১৪৪ ধারা বলবৎ থাকায় প্রেস ক্লাবের সামনে কোনও মিটিং-মিছিল করা যাবে না। পুলিশের এই বক্তব্যে প্রতিবাদ জানায় যুবমোর্চার কর্মীরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই পুলিশ আইন-শৃঙ্খলা ভাঙার অভিযোগে সৌমিত্র খাঁ-সহ প্রায় জনা ২০ যুবমোর্চা কর্মীকে গ্রেফতার করে করে লালবাজারে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। যুবমোর্চার অভিযোগ, এছাড়াও বেশ কিছুদিন ধরে অন্যান্য সংবাদমাধ্যম কর্মীদেরও হেনস্তা হতে হচ্ছে। এই প্রতিকার চেয়ে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি নিয়েছিল যুবমোর্চা। তারা কলকাতা প্রেস ক্লাবের পদাধিকারীদের সঙ্গে দেখা করে একটু স্মারকলিপিও দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ।

Related articles

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু

আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন...

আজ বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল সুপ্রিমোর

এবারের বিধানসভা নির্বাচনে ২৩ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল...

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের...

দিনভর তিন জনসভা অভিষেকের

চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে।...