Wednesday, June 10, 2026

ত্রাণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে জেলা শাসককে নালিশ সিপিএমের

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আজ, মঙ্গলবার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের দফতরে ১২ দফা দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই একডজন দাবির মধ্য দিয়ে ত্রাণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ এনে জেলা শাসককে নালিশ সিপিএম।

এদিন ডেপুটেশনে দিতে জেলা শাসকের দফতরে হাজির ছিলেন বাম পরিষদীয় নেতা তথা যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, সিপিএমের জেলা সম্পাদক শমীক লাহিড়ী-সহ ৫ জন সদস্য।

১২ দফা দাবির মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে ৫+৫ অর্থাৎ ১০ কেজি চাল দেওয়ার কথা হয়েছিল তা কোনও রেশনেই পাওয়া যাচ্ছে না। পাশাপাশি, কোয়ারেন্টাইন সেন্টারগুলির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫৪ হাজার টাকা খরচ করার কথা বললেও বাস্তবে বেশিরভাগ কোয়ারেন্টাইন সেন্টারের দুরবস্থা চোখে পড়ার মতো।

তাছাড়া আমফান ঝড়ের পর প্রকৃত কারা ত্রিপল পেল, ঘর ভেঙে যাওয়ায় কারা ক্ষতিপূরণ পেল তথ্য দিয়ে তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আবেদন করা হয়। একইসঙ্গে ১০০ জনের একটি তালিকাও তাঁরা জেলাশাসককে দেন, যাঁরা বিভিন্নভাবে আমফান পরবর্তী সময়ে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। জেলা শাসকের কাছে অনুরোধ করা হয়, বিষয়গুলি দেখে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

Related articles

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...