Thursday, June 25, 2026

ভয় দেখাতে গাছের ডালে ফাঁসি হনুমানকে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পশু হত্যার ঘটনা সামনে আসছে। ফের আরও এক বর্বতার ছবি ধরা পড়ল তেলেঙ্গানায়। রীতিমতো ফাঁসি দিয়ে হত্যা করা হলো এক হনুমানকে। ছটফট করে মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে। এই অবস্থা দেখে হাততালি দিচ্ছেন স্থানীয়রা।

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও। জানা গিয়েছে, তেলেঙ্গানা খাম্মাম জেলায় আম্মাপালেম গ্রামে হনুমানের তাণ্ডবে জেরবার স্থানীয়রা। বন দফতরের আধিকারিকরা জানান, অন্য হনুমানদের ভয় দেখানোর জন্য হনুমানকে তিন ব্যক্তি একটি গাছের ফাঁসি দিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এই নির্মম হত্যার প্রতিবাদ করেননি কেউ। বরং এই হনুমান বধের মজার দৃশ্য উপভোগ করতে সেখানে লোক জড়ো হয়ে যায়। অভিযুক্তদের দাবি, হনুমানের উৎপাত কমাতে এই কাজ তাঁরা করেছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...