Monday, May 11, 2026

তিক্ততা ভুলে করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তার আরোগ্য কামনায় ফুল-চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনায় আক্রান্ত খোদ নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবর যাওয়া মাত্রই তিনি উদ্বেগ প্রকাশ করেন। যে সংস্থা করোনার নানাবিধ টেস্ট টেস্ট করছে, তাঁদের শীর্ষ আধিকারিকের আক্রান্ত হওয়া খুবই খারাপ খবর।

তাই এমন খবর পাওয়া মাত্রই শান্তাদেবীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর তরফে আরোগ্যের বার্তা দিতে শান্তা দত্তের বাড়িতে পাঠানো হয়েছে ফুল ও চিঠি।

উল্লেখ্য, একটা সময় রাজ্যে করোনা টেস্টের সংখ্যা নিয়ে প্রবল মতবিরোধ তৈরি হয়েছিল রাজ্য সরকার ও নাইসেড কর্তার মধ্যে। ওই সময় শান্তা দত্ত অভিযোগ করেছিলেন, অন্য রাজ্যেও এ রাজ্যের পক্ষ থেকে তুলনায় অনেক কম নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। যা নিয়ে সরকারকে তুলোধনা করতে রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছিল বিরোধীরা। যা মুখ্যমন্ত্রীকেও চরম অস্বস্তিতে ফেলেছিল।

কিন্তু অতীতের সেই তিক্ততা ভুলে নাইসেড অধিকর্তা শান্তা দত্তের আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...