Wednesday, May 13, 2026

ভারতকে শায়েস্তা করতে পাক জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে চিন!

Date:

Share post:

ভারত-চিন সংঘর্ষের আবহে তৎপর হয়েছে পাক সেনারা। গিলগিট-বালুচিস্তানে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাদের তৎপরতা বেড়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে চাপে রাখতে পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা উত্তেজনার আবহেই ‘বন্ধু’ চিনকে সাহায্য করতে অন্তত ২০ হাজার সেনা গিলগিট সীমান্তে পাঠিয়েছে পাকিস্তান।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিন এবং পাকিস্তান ভারতকে দুই দিক থেকে চাপে রাখতে চাইছে। ভারতীয় সেনা ও বায়ুসেনার শক্তি দেখে উল্টো পথে চাপ দিতে শুরু করেছে চিন। সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে জিংপিং সরকার। কৌশলগতভাবে চিন কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতে চাইছে। তাই এই কাজে সফল হতে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে কথাবার্তা শুরু করেছে। এই তালিকায় রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...