Tuesday, May 12, 2026

আমলা সংকটে জেরবার, কর্পোরেট সেক্টর থেকে এবার সরাসরি কেন্দ্রে

Date:

Share post:

কেন্দ্রে আমলা-সংকট৷ দক্ষ, উপযুক্ত অফিসার দ্রুত কমছে৷ এই পরিস্থিতি চলতে থাকলে সরকার চালানোই দায় হয়ে উঠবে প্রধানমন্ত্রীর কাছে৷

বিভিন্ন রাজ্য থেকে অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে আনার চেষ্টাও ব্যর্থ হয়েছে৷ কেউই যেতে আসতে চাইছেন না। ওদিকে আপাতত নিয়োগও আটকে আছে৷ সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরে সরকারি অফিসারের তীব্র অভাব দেখা দিয়েছে।

এই সমস্যা সমাধানে বেনজির পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র৷ বেসরকারি ক্ষেত্রে কর্মরত দক্ষ অফিসারদের সরাসরি কেন্দ্রের ডিরেক্টর ও ডেপুটি সেক্রেটারির পদে নিয়ে আসতে চলেছে কেন্দ্র। ডিরেক্টর ও ডেপুটি সেক্রেটারি স্তরে আপাতত শূন্যপদের সংখ্যা ১৩০০-র কাছাকাছি ৷ এর ৫০ শতাংশ পদ সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের জন্য সংরক্ষিত। বাকি ৫০ শতাংশ পদ পূরণে কর্পোরেট সংস্থা থেকে অফিসার নিয়ে আসা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং।

কেন্দ্র গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে রাজ্যগুলি থেকে অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে নিয়ে আসতে। কিন্তু আগে যেভাবে রাজ্যগুলি থেকে অফিসাররা কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে যেতে চাইতেন, এখন আর তেমনভাবে চাইছেন না৷ তাই কর্পোরেট সেক্টর থেকে সরকারি দপ্তরগুলিতে নিয়ে আসা শুরু হচ্ছে। ইতিমধ্যেই নীতি আয়োগে নিয়োগ করা হয়েছে ৩৮ জনকে। এবার আরও ৪০০ জনকে বিভিন্ন মন্ত্রকের জন্য নেওয়া হবে৷

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...