Friday, June 5, 2026

চিনা সংস্থাকে বরাত নয়, টেন্ডার বাতিল বিএসএনএল-এর

Date:

Share post:

চিনকে বয়কটের ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত। বিএসএনএল এর ৪জি পরিষেবা উন্নত করতে টেন্ডার বাতিল করা হলো। জানা গিয়েছে, চিনের সংস্থার থেকে কোনও সরঞ্জাম নেবে না রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাই বাতিল করা হয়েছে টেন্ডার।

জানা গিয়েছে, পরিষেবা উন্নত করতে কী কী লাগবে, সেই সংক্রান্ত রিপোর্ট পেলেই নয়া টেন্ডার ডাকা হবে। প্রায় ৭-৮ হাজার কোটি টাকার কাজের বরাত দেবে কেন্দ্র। ইতিমধ্যেই চিনা সংস্থা হুয়ায়েই ও জেটিই- র সঙ্গে সম্পর্ক ছেদ করেছে আমেরিকা। সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ানে ভারত- চিনের সংঘর্ষ হয়। ঘটনায় শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। এরপরই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবায় ব্যবহার করা যাবে না চিনা যন্ত্র। পাশাপাশি চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...