Tuesday, May 19, 2026

মধ্যপ্রদেশের নতুন ২৮ মন্ত্রীর শপথ, প্রভাব বাড়লো জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

Date:

Share post:

মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকারে ২৮ জন মন্ত্রী বৃহস্পতিবার শপথ নিলেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বেশ কয়েকজন অনুগত বিজেপি সরকারের মন্ত্রী হলেন৷ এর মধ্যে আছেন যশোধরা রাজে সিন্ধিয়াও৷ শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, তিনি বর্তমানে মধ্যপ্রদেশের অতিরিক্ত দায়িত্বে আছেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন সকালেই হিন্দিতে এক টুইটে বলেছেন, “যারা আজ শপথ নিয়েছেন তাঁদের সবাইকে অভিনন্দন জানাই । মধ্যপ্রদেশে উন্নয়ন ও জনকল্যাণের সাধারণ লক্ষ্য অর্জনে আমরা সবাই একসাথে কাজ করব। আমি আত্মবিশ্বাসী যে নতুন সংস্কার আনতে আমি আপনার পূর্ণ সমর্থন পাবো”৷ মন্ত্রিসভার সম্প্রসারণ গত মার্চ থেকে মুলতুবি ছিলো।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...