Thursday, May 21, 2026

সাধারণের পকেটে টান, চিনের তালে তাল মিলিয়ে বিপাকে কাঠমান্ডু

Date:

Share post:

ভারতের সঙ্গে শত্রুতা করার ফল ভুগছে নেপাল। প্রতিবেশী দেশে নুনের দাম বেড়ে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা। চিনের সঙ্গে হাত মিলিয়ে সমস্যায় পড়েছে কাঠমান্ডু।

ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করেছে নেপাল। শুধু তাই নয়, সংশ্লিষ্ট জায়গাগুলিকে নয়া মানচিত্রে স্থান দিয়েছে নেপাল সরকার। দেশের নাগরিকদের ভারতে এবং ভারতের নাগরিকদের নেপালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। সিল করা হয়েছে সীমান্ত। যার ফলে নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।

প্রসঙ্গত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল নেপাল। সে দেশের সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলের বাণিজ্য ধাক্কা খেয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে নেপাল এবং ভারতের মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা।

Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...