Sunday, June 14, 2026

সায়ন্তনের পর ‘বেলাগাম’ রাজু, থানার সামনে দাঁড়িয়েই হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

বিজেপি নেতা সায়ন্তন বসু থানা জ্বালানোর হুমকি দিয়েছিলেন এইচডি তার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করে পুলিশ কিন্তু তারপরেও বিজেপি নেতার গলায় হুমকি সুর। কোচবিহার কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে রাজ্যের প্রতিটি থানা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।

কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে দলীয় সহকর্মীদের নিয়ে একটি সভায় তিনি বলেন, “আমাদের যা ক্ষমতা রয়েছে তাতে আমরা যে কোন থানায় ঢুকে সেই থানা ভেঙে গুঁড়িয়ে দিতে পারি”। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের জমি দখল করে সেগুলিতে কার্যালয় তৈরি করা হয়েছে। ক্ষমতায় এলে সেই কার্যালয়গুলিকে বিজেপি ভেঙে গুঁড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন রাজু।
বৃহস্পতিবার, কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীদের উপরে লাগাতার আক্রমণ, হুমকি এবং খুনখুনি চলছে রাজ্যে। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সরাসরি ‘ক্রিমিনাল’ বলে কটাক্ষ করেন রাজু বন্দ্যোপাধ্যায়।
রাজু বন্দ্যোপাধ্যায়ের কথার জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগলে কী বকল তার প্রেক্ষিতে আমার কিছু বলার নেই। পাগল যা খুশি তাই বলতে পারে”।

কিন্তু কেন্দ্রের তরফে জামায়াতে নিষেধাজ্ঞা থাকলেও, এদিন বিজেপি থানা ঘেরাও অভিযানে যথেষ্ট সংখ্যক লোক ছিল। শুধু তাই নয়, সামাজিক দূরত্ব বৃদ্ধি সামান্যতম মানা হয়নি।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...